০২:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

চট্টগ্রামে ২ ল্যাবেই ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ১২৮ জন

চট্টগ্রামে করোনা পরীক্ষার ২ টি ল্যাবের গত ২৪ ঘন্টার রিপোর্টেই আগের সকল রেকর্ড অতিক্রম করে ১২৮ জন রোগী শনাক্ত হয়েছে । যা বিগত সময়ের ২৪ ঘন্টার সর্বোচ্চ সংখ্যা।
গত মঙ্গলবার (১৯ মে) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ১৯৫ টি ও ফৌজদার হাটের বিআইটিআইডিতে টি সহ মোট ৪৫৭ টি রিপোর্টের ফলাফলে চট্টগ্রামেরশেহর ও উপজেলায় নতুন করে ১২৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়াও ভিন্ন জেলার শনাক্ত হয়েছে আরো ৪ জন। আর ৩২৪ টি রিপোর্ট এসেছে নেগেটিভ।
এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি এ্যানিমেল সাইন্স ইউনিভার্সিটি ( CVASU) ও কক্সবাজার মেডিকেল কলেজ (কমেক) হাসপাতালের নমুনা পরীক্ষার ফলাফল শেষ খবর পাওয়া পর্যন্ত পাওয়া যায়নি।
চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ শেখ ফজলে রাব্বি এই তথ্য নিশ্চিত করে গত মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ১১ টার দিকে বলেন গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ১৯৫ টি নমুনা পরীক্ষায় ৭৫ টি রিপোর্ট করোনা পজেটিভ পাওয়া গেছে যার মধ্যে ৭১ জন চট্টগ্রাম শহরের ১ জন চট্টগ্রামের পটিয়া ২ জন সন্দ্বীপ উপজেলার ও ১ জন কক্সবাজারের বাসিন্দা ।
বাকী ১২০ টির রিপোর্ট নেগেটিভ। ফৌজদার হাটের বিআইটিআইডিতে মোট ২৬২ টি নমুনা পরীক্ষা করে পজিটিভ পাওয়া গেছে ৫৮ টি এর মধ্যে চট্রগ্রাম মহানগর এলাকার-৪৪ উপজেলার ১০ জন ও ভিন্ন জেলার ৪ জন রয়েছে। উপজেলার ১০ জনের মধ্যে রাউজান-১,হাটহাজারী -১,বাঁশখালী-২,সীতাকুণ্ড -৫ ও ফটিকছড়ি -১ জন। বাকী ২০৪ টি রিপোর্ট নেগেটিভ।

ট্যাগ :
জনপ্রিয়

এক লাফে ভরিতে সোনার দাম কমলো ৯ হাজার টাকা

চট্টগ্রামে ২ ল্যাবেই ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ১২৮ জন

প্রকাশিত : ০১:৩২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২০