০৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

হানিফ সংকেতের ঈদের আকর্ষণ ‘দূরত্বের গুরুত্ব’

নাটকের দৃশ্য

প্রতি ঈদের মতো এবারও বরেণ্য নির্মাতা হানিফ সংকেত নির্মাণ করেছেন ঈদের নাটক। তার এবারের নাটকের নাম ‘দূরত্বের গুরুত্ব’। প্রচারিত হবে এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮টা ২০ মিনিটে।

হানিফ সংকেতের ঈদ নাটকের নামে যেমন ভিন্নতা থাকে গল্পেও থাকে তেমনি আলাদা স্বাদ ও বৈচিত্র্য। পাশাপাশি থাকে একটি সামাজিক বক্তব্য। তাই তার নাটক দেখার জন্য দর্শকদের একটি বাড়তি আকর্ষণ থাকে।

হানিফ সংকেতের এবারের নাটকটি ধারণ করা হয়েছে মিরপুরের ফাগুন অডিও ভিশনের নিজস্ব কমপ্লেক্সে। ঈদের নাটক হলেও এটি এবারের ঈদে প্রচারিতব্য করোনা নিয়ে একমাত্র সচেতনতামূলক নাটক।

একটি পারিবারিক গল্প নিয়ে রচিত এই নাটক। দু’টি বাড়িতে পাশাপাশি দু’টি পরিবার বসবাস করেন। করোনার কারণে লকডাউনে থেকে এই দুই পরিবারের মধ্যে ঘটতে থাকে নানান ঘটনা। করোনাকালে তাদের এই বিভিন্ন কার্যক্রম নিয়ে রচিত হয়েছে হানিফ সংকেতের এবারের নাটক ‘দূরত্বের গুরুত্ব’। বলা বাহুল্য প্রতিবারের মতো এবারও নাটকটি একটি পরিবারকে কেন্দ্র করে-পারিবারিক গল্পের নাটক।’

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম, চঞ্চল চৌধুরী, মীর সাব্বির, সাঈদ বাবু, গোলাম ফরিদা ছন্দা, জিনাত শানু স্বাগতা ও শামীম। নাটকের সূচনা সঙ্গীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সঙ্গীতায়োজন ও কণ্ঠ দিয়েছেন কিশোর।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

হানিফ সংকেতের ঈদের আকর্ষণ ‘দূরত্বের গুরুত্ব’

প্রকাশিত : ১২:৩৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০