করোনা ভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকে সাতক্ষীরার ২২৮ কিলোমিটার সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ চলছে।এ সংক্রান্ত তথ্য নিশ্চিতের জন্য অনুসন্ধানে অনুপ্রবেশের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।
যশোর জেলার শার্শা উপজেলার পর থেকে সাতক্ষীররা কলোরায় উপজেলা হতে সুমুদ্র পর্যন্ত স্থল ও পানি পথে ২২৮ কিলোমিটার সীমান্ত। এরমধ্যে কলরোয়ার সোনাই নদী ও দেবহাটা উপজেলার ইছামতি নদী দিয়ে কৌশলে বি,জি, বি- র চোঁখে ধুলা দিয়ে সবসময় বাংলাদেশে প্রবেশ করছে।
এ বিষয়ে সাতক্ষীরা বি,জি,বি প্রধান বিষয়টি অস্বীকার করে বলেন সীমান্তরক্ষী বি,জি,বি সদস্যেরা অতন্ত্র প্রহরীর ন্যায় কাজ করছে।এ দিকে গত সোমবার ১৮ ই মে দুপুর ২ টা ৪৭ মিনিট।
এমন সময় দেখা যায় ভারতের হাড়দ্দাহ জিরো পয়েন্ট অতিক্রম করে এক অনুপ্রবেশকারী মাথায় কচুরিপানা ঢেঁকে সোনাই নদী পার হয়ে বাংলাদশে প্রবেশ করে।

এ সময় এ প্রতিবেদক ক্যামেরা বের করলেই অবৈধ প্রবেশকারী বলেন ছবি তুলবেন না।আমি চলে যাচ্ছি।এখানে কৌশল এমন যে যদি কোন ভাবে কচুরিপানা ভর করে নদীর বাংলাদেশ অংশে প্রবেশ করতে পারে।তখন কেউ বিষয়টি অনুধাবন করতে পারবে না যে, সে অনুপ্রবেশকারী।
কেননা সীমান্ত নদীতে কুলবর্তী জনসাধারণ গোসলসহ নানা কাজ করে।বৈধভাবে যাতায়াত বন্ধ হওয়ার পর থেকে সোনাই ও ইছামতি নদী দিয়ে এ ভাবে পার হচ্ছে চোরাকারবারিসহ একটি সিন্ডিকেট। তবে এর সাথে একাধিক দালাল চক্র জড়িত রয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।
বিজনেস বাংলাদেশ / আতিক




















