নিজে ঘরে থাকুন অন্যকে ঘরে থাকতে বলুন,এ বক্তব্যেকে সামনে রেখে,শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝীর ব্যাক্তিগত উদ্যোগে উপজেলার কনেশ্বর ইউনিয়নের ঘর বন্ধি অসহায়দের
মাঝে খাদ্যসহায়তা বিতরণ করেন।
করোনা ভাইরাসের কারনে ঘড় বন্ধি, অসহায়, রিক্সা চালক, ভ্যান চালক, দিন মজুর সহ কর্ম নেই এমন পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে উপহার হিসাবে বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী বিতরন করেন।
বুধবার (২০ মে) সকালে উপজেলার কনেশ্বর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১০০ টি পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা আওয়ামীলীগ নেতা মাহাবুব আলম সোনাই, মোকলেসুর রহমান,দিলিপ সিকদার, ইউপি সড়স্য মোঃ ফারুক সহ অন্যন্যে নেতাকর্মীগন।
এর আগে ২ মে ধানকাঠি ইউনিয়ন ও ইসলামপুর ইউনিয়নে বিভিন্ন গ্রামে ৪০০ শত, ৪ মে সিড্যা ইউনিয়নে ১২০, শিধলকুড়া ইউনিয়নে ১১০ টি ও ১৪ মে দারুল আমান ইউনিয়নে ১০০ টি অসহায় ও ঘড় বন্ধি পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝী বলেন, প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার আহবায়নে
, আজ ১০০ জন করোনাভাইরাসের কারনে কর্মহীন হয়ে পরা এমন পরিবারের মাঝে উপহার হিসাবে খাদ্য সামগ্রী প্রদান করলাম প্রর্যায়ক্রমে আমি আমার সাধ্যমত প্রতিটি ইউনিয়নে এ উপহার সামগ্রী বিতরন অব্যহত রাখবো।
বিজনেস বাংলাদেশ/ ইমরান

















