১১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

উন্মুক্ত হলো সুবীর নন্দীর অপ্রকাশিত গানের ভিডিও

ঢাকা: উন্মুক্ত হলো সুবীর নন্দীর অপ্রকাশিত গানের নতুন ভিডিও। গানের শিরোনাম ‘দূরের মানুষ’। জানা গেছে, মৃত্যুর আগেই একটি পূর্ণাঙ্গ অ্যালবামের কাজ শেষ করে গেছেন সুবীর নন্দী। তানভীর তারেকের সুর-সংগীতে সেই অ্যালবামের জন্য মোট ৯টি গান গেয়েছেন। সেখান থেকেই এবার প্রকাশ হলো ‘দূরের মানুষ’ গানটি। লিখেছেন কবির বকুল।

গানের কথাগুলো এমন- ওপার থেকে ঐ/ সাগরের রূপ সেতো চেনা দায়/ দূর থেকে দেখে দেখে/ চিনতে পারিনি তোমায়। সুবীর নন্দীর কণ্ঠে এই কথাগুলো শুনলে যে কোনও শ্রোতার মনে হবে, তিনি বুঝি ওপারে বসেই গানটি গাইছেন!

তানভীর তারেক বলেন, ‘সুবীরদাকে নিয়ে আমার অগণিত স্মৃতি। সব স্মৃতি এই অ্যালবামটি করতে গিয়ে জমা হলো। এই গানটি মিক্সিং ও মাস্টারিং করার সময় বারবার চোখ ভিজে গেছে আনমনে। কি এক স্বর্ণকণ্ঠকে আমরা হারিয়েছি। বকুল ভাইয়ের অসাধারণ এই লিরিকটি নিয়ে সুবীর দার সামনে বসেই গানটির সুর করি। এক বসায় সুর করা। আমরা টানা প্রায় কয়েকমাস এই অ্যালবামের জন্য মুখোমুখি বসতাম।’

স্মৃতি থেকে তানভীর তারেক আরও বলেন, ‘‘প্রত্যেকটা গানের ভয়েস দেবার সময় দাদা বারবার জিজ্ঞেস করতেন, ‘তুমি কিভাবে চাইছ!’ আমি অবাক হয়ে বলতাম, ‘দাদা আপনি ইম্প্রুভাইজ করেন।’ দাদা একগাল হেসে বলতেন, ‘তানভীর আমি আমার গানে বৈচিত্র্য আনার জন্যই তোমার সুরে গাইতে চেয়েছি। আমি চাইনা আমার আগের কোনও গানের ধারার সাথে এগুলোর মিল থাকুক।’ আমি ভীষণ সৌভাগ্যবান যে, সুবীরদা সবার সামনে আমার কম্পোজিশনের প্রশংসা করতেন।’’

এদিকে গানটি লেখা প্রসঙ্গে কবির বকুল বলেন, ‘অসাধারণ সুর করেছে তানভীর। আর দাদার কথা কী বলবো! এই গানটি লিখে তানভীর তারেককে কবে দিয়েছিলাম মনে নেই। শ্রদ্ধাভাজন শিল্পী সুবীর নন্দীর কণ্ঠে এই গানটি হৃদয়ে বেদনার আর্তি তৈরি করবে- ভাবিনি। প্রিয় সুবীরদাকে খুব মিস করছি।’
গানটি ঈদ উপলক্ষে তানভীর তারেকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হলো।
ঠিক এক বছর ১৩ দিন চলছে, বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীকে হারানোর। করোনাকাল, তাই প্রথম মৃত্যুবার্ষিকীটাও (৭ মে, ২০২০) গেল বিনা আয়োজনে।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

উন্মুক্ত হলো সুবীর নন্দীর অপ্রকাশিত গানের ভিডিও

প্রকাশিত : ০২:৩২:১৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০