০৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

গোবিন্দগঞ্জে জঙ্গি সংগঠনের সদস্য আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের এক সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব।
মঙ্গলবার বিকেলে র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পের সদস্যরা উপজেলার কাটাখালী ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ফরিদুল ইসলাম (৩৫) নামের ওই ব্যক্তিকে আটক করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য গোবিন্দগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করে।
জানা গেছে, উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের তরফ মনু গ্রামের মৃত নূর হোসেনের ছেলে ফরিদুল ইসলাম দীর্ঘদিন যাবত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের সদস্য হিসেবে দেশবিরোধী বিভিন্ন কর্মকান্ডে জড়িত ছিল। ইতোমধ্যে ফরিদুলের কয়েক সহযোগী র‌্যাবের হাতে আটক হয়।
ফরিদুল এসময় পালিয়ে গেলেও গত মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ এর রংপুর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে কাটাখালী ব্রীজ এলাকা থেকে তাঁকে আটক করে।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আটক ফরিদুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গতকাল বুধবার তাকে বিচারের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

গোবিন্দগঞ্জে জঙ্গি সংগঠনের সদস্য আটক

প্রকাশিত : ০৪:২৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০