ঝালকাঠির রাজাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাকির হোসেন মিনুর ভাড়াটিয়া সন্ত্রাসীদের হামলায় চারজন নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছে। গত রবিবার রাত আটটার দিকে উপজেলার সদর ইউনিয়নের মনোহরপুর গ্রামে মো. কালাম হোসেনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কালাম হোসেন ও তার স্ত্রী রেহানা বেগম,পিয়ারা বেগম,কুনতলা আক্তার ও কুরছিয়া বেগমসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছে। আহতরা বর্তমানে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসাধীন।এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে পিয়ারা বেগম বাদী হয়ে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
জানা গেছে, মনোহরপুর গ্রামের মো. কালাম হোসেন ও দলিল লেখক জাকির হোসেন মিনু একে অপরের প্রতিবেশী ও আত্মীয়। তবে উভয়ের মধ্যেই দির্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। গত ১৫ মে জাকির হোসেন মিনুর বাড়ির পাশে কালামের ছেলে ও তার বন্ধুরা গিটার বাজিয়ে গান করছিল। এতে ক্ষিপ্ত হয়ে জাকির হোসেন মিনু তার লোকজন নিয়ে কালামের বাড়িতে হামলা চালায়। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য তৌহিদুল ইসলাম বিষয়টিকে মিমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে নিজেদের শক্তি বৃদ্ধি করে গত রবিবার আবারও মিনুর ভাড়া করা সন্ত্রাসী নিয়ে কামালের বাড়িতে হামলা ও লুটপাট চালায়। এসময় কালামের পরিবারের চার নারীসহ পাঁচজন গুরুতর আহত হয়। এই সময়ে হামলাকারীরা আহত চার নারীকে শারীরীক ভাবেও লাঞ্চিত করে যা মামলার বিবরণে উল্লেখ আছে। মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন তার বাড়ীর আসবাপত্র ,দরজা জানালা, কাপড় চোপড় নষ্ট ও বাদীর সাথে থাকা গলার আট আনা ওজনের স্বর্নের চেইন ছিনিয়ে নিয়েছে।
রবিবার রাতেই পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এরপর ১৯মে মঙ্গলবার রাতে কামালের পক্ষে পিয়ারা বেগম বাদী হয়ে রাজাপুর থানায় মামলা দায়ের করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, হামলার ঘটনায় উভয় পক্ষই মামলা করেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ






















