০৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আম্ফান

সাতক্ষীরার উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আম্ফান। বুধবার (২০ মে) বিকেল ৪টার দিকে সাতক্ষীরা উপকূলে আঘাত হানে আম্ফান।

একই সঙ্গে ধীরে ধীরে আঘাতের মাত্রা বাড়ছে আম্ফানের। বুধবার রাত ৮টার দিকে ১৮০-২০০ কিলোমিটার গতিতে উপকূলে আঘাত হানবে আম্ফান। এসব তথ্য জানিয়েছেন সাতক্ষীরা আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী।

তিনি বলেন, বুধবার রাত ৮টার দিকে ঘূর্ণিঝড়টি পুরোদমে আঘাত হানবে উপকূলে। বিকেল ৪টার দিকে সাতক্ষীরা উপকূলে ২আঘাত হানার পর ধীরে ধীরে মাত্রা বাড়ছে আম্ফানের। বর্তমানে ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ২০ কিলোমিটার গতিবেগে এগোচ্ছে। রাত ৮টার দিকে ঘণ্টায় গতিবেগ থাকবে ১৮০-২০০ কিলোমিটার।

এদিকে উপকূলীয় এলাকাসহ সাতক্ষীরায় ঝড় শুরু হয়েছে। ঝড়ের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছে। এরই মধ্যে উপকূলের বাসিন্দারা আশ্রয়কেন্দ্রে চলে গেছেন।

বিদ্যুৎ বিহীন থাকায় সঠিক তথ্য চিত্র নিরুপণ করা সম্ভাব না। বেশির ভাগ সাংবাদিকদের ক্যামেরা ও ফোনের চার্জ শেষ।তবুও সঠিক তথ্য নিশ্চিতে কাজ করে যাচ্ছে।

বিজনেস বাংলাদেশ/ আতিক

ট্যাগ :
জনপ্রিয়

সামাজিক সংগঠন সুহৃদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩০০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আম্ফান

প্রকাশিত : ০৭:৩৩:২০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০