রাঙামাটিতে কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণ করণীয় নির্ধারণে জরুরী সভা ডেকেছেন জেলা প্রশাসন। আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদের সভাপতিত্বে করোনা ভাইরাস সংক্রমণ বিষয়ে এক জরুরী অনুষ্ঠিত হয়। বুধবার এক দিনে ১৭জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এনিয়ে রাঙামাটিতে মোট-৫৩জনের দেহে করোনা ভাইরাস ধরা পড়েছে।
সভায় উপস্থিত সকলের পরামর্শ ক্রমে মার্কেট বন্ধ রাখা,সিএনসি বন্ধ রাখা, দূরপাল্লার যানবাহন বন্ধ রাখা,সামাজিক ও শাররীক দূরত্ব বজায় রাখাসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আজ বৃহস্পতিবার সকাল থেকে প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবে না।শুধু মাত্র নিত্যপ্রয়োজনীয় দ্রব্য,জরুরী সেবা,সংবাদপত্র,ফার্মেসী ছাড়া সব ধরনের দোকাপাট বন্ধ থাকবে। বিনা কারনে কেউ ঘর থেকে বের হবেনা। এছাড়া জরুরী ত্রাণ সামগ্রী সংগ্রহে সামাজিক ও শাররীক দূরত্ব বজায় রাখতে হবে। জেলা প্রশাসনের নির্দেশে প্রতিটি ওয়ার্ড ও মহল্লায় কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রতিটি ওয়ার্ড ও মহল্লায় যে কমিটি গঠন করা হবে ওই সব ওয়ার্ড বা মহল্লার ওয়ার্ড কাউন্সিলরা করোনা ভাইরাস সংক্রমণ বিষয়ে প্রতিটি ঘরে ঘরে তদারকি করবেন। তারা তদারকি করে জেলা প্রশাসনের কার্যালয়ে রিপোর্ট পাঠাবেন। এছাড়ও আইনশৃংঙ্খলা বাহিনী মাঠে কঠোর অবস্থানে দায়িত্ব পালন করবেন। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে যতটুকু কঠোর হওয়ার দরকার
তা হবেন প্রশাসন।
করোনা ভাইরাস নিয়ে জরুরী সভায় জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেন,পূর্বের ন্যায় প্রশাসন আরো কঠোর হতে হবে। সংক্রমণ রোধে প্রশাসনের সবাইকে আরো কঠোর ভাবে কাজ করতে হবে। একান্ত প্রয়োজন ছাড়া যেন কোন লোক ঘরের বাহিরে না যায় সে দিকে নজর রাখতে হবে। সবাই আরো বেশী বেশী সচেতন হতে হবে। ঘর থেকে বের হলেই মাক্স ব্যবহার নিশ্চিত করতে হবে। এব্যাপারে সেনাবাহিনী,পুলিশ,প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তি ও পৌরসভার মেয়র, কাউন্সিলরদের অগ্রহণী ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, ছোট খাটো রোগ নিয়ে আপাতত কেউ হাসপাতালে যাবেন না। বাহিরের কেউ যেন রাঙামাটিতে ঢুকতে না পারে সে দিকে খেয়াল রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর প্রতিনিধি মেজর নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মইন উদ্দিন চৌধুরী,মেয়র আকবর হোসেন চৌধুরী, পৌরসভার কাউন্সিলরগণ,বনরুপা,রির্জাভ বাজার,কলেজগেট ও তবলছড়ি ব্যবসায়ি সমিতির নেতৃবৃন্দ।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ




















