চট্টগ্রামের পটিয়ায় মোহাম্মদ নগর মীর কাশেম শাহ জামে মসজিদের ঈমাম মৌলানা ওসমান গনি মসজিদে জামায়াত- শিবিরের রাজনীতর কর্মসূচী চালানোর অভিযোগে এলাকার ১০০ জন মুসল্লি গণস্বাক্ষর করে পটিয়া থানায় অভিযোগ করেছেন ।
গত মঙ্গলবার (১৯ মে) পটিয়া মোহাম্মদ নগর মীর কাশেম শাহ জামে মসজিদের ইমাম ওসমানী গনি মসজিদের ভিতরে স্বাধীনতা বিরোধী সংগঠন জামায়াত শিবিরের রাজনীতি প্রতিষ্ঠিত করায় তার বিরুদ্ধে মোহাম্মদ নগর এলাকার ১১২ জন গণস্বাক্ষর করে পটিয়া থানায় অভিযোগ করেছেন।
অভিযোগে এলাকার আরো ছয়জনকে ওসমান গনির পক্ষে অবস্থান নিয়ে গত ১ মে স্থানীয় হাজী আনু মিয়া ডিলারের পুত্র মোহাম্মদ জসিম উদ্দিন সওদাগর ওসমান গনিকে তার ঘরের সামনে জিজ্ঞেস করেন হুজুর গত বছর মসজিদে সালাতুত তাসবী সালাত বন্ধ করে বিতর্ক সৃষ্টির মধ্যে আপনি এলাকায় জামায়াতের রাজনীতি প্রতিষ্ঠিত করায় আমরা অনেকে মীর কাশেম শাহ জামে মসজিদে নামাজ আদায় করার জন্য যেতে পারি নাই।
এই কথা বলার সাথে সাথে ওসমান গনি জসিম সওদাগরের দিকে তেরে আসলে উভয় পক্ষের হাতাহাতি হয়, পরবর্তী জুমার নামাজ আদায় করে ওসমান গনি তার দলীয় লোকজন নিয়ে জসিম এর বাড়িতে হামলা করলে জসিম মৌলনা ওসমান গনি, মোহাম্মদ রফিক, মোহাম্মদ নুরুল আলম,মোহাম্মদ মনির, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মোহাম্মদ ফজুল হক সহ মোট ছয়জনের বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ের করেন এবং ওসমান তার সাঙ্গ পাঙ্গদের নিয়ে জসিম উদ্দিন সওদাগরকে জানে মেরে ফেলার হুমকি দিলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
পরবর্তীতে জসিম এর পক্ষে এলাকার একশো বারো জনের গন স্বাক্ষর করে মৌলানা ওসমান গনিসহ আরো ছয়জন কে বিবাদী করে অভিযোগ দায়ের করেন যা তদন্তনাধনী অবস্থায় আছে।
ঘটনার ভিডিওসহ তদন্তকারী কর্মকর্তার কাছে জমাদিয়েছে। এই ব্যাপারে এলাকায় উত্তেজনা বিরাজমান। যে কোন সময় অপ্রতিকার ঘটনা ঘটতে পারে বলে জনমনে অস্থিরতা বিরাজমান।
এ বিষয়ে ব্যবসায়ী নেতা আব্দুল আউয়াল দিলা বলেন, মসজিদের হুজুর বিভিন্ন নারী সংক্রান্ত ঘটনার সাথে জড়িত রয়েছে। এছাড়া স্বাধীনতা বিরোধী রাজনীতির কর্মকান্ডের সাথে যুক্ত থাকায় ইতোমধ্য ধরা পড়েছে। এ নিয়ে এলাকার চরম উত্তেজনা চলছে। এ ঘটনায় মসজিদের প্রতিষ্ঠাতা হাজী আবু তালেবসহ তার পরিবারের সদস্যরা ইমাম সাহেবের অনৈতিক কর্মকান্ডে বিব্রত অবস্থায় পড়েছে।
অভিযোগের বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন বলেন, মুসল্লিরা ইমাম সাহেবের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত চলছে বলে তিনি জানান।




















