ঘোষিত কমিটি না থাকলেও গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছাত্রলীগ কর্মীরা নিষ্ঠার সাথে বিভিন্ন সময়ে নানান কর্মসূচি পালন করেন। করোনার সময়েও ঘরে বসে নেই এসমস্ত কর্মীরা। তাদের জন্য সুসংবাদ দিয়েছেন সংগঠনটির সভাপতি আল নাহিয়ান খান জয়।
বশেমুরবিপ্রবি ছাত্রলীগ কর্মীদের বিভিন্ন কর্মকা-ের প্রশংসা করে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ছাত্রলীগের প্রতিটি ইউনিট মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমাদের পরিকল্পনা রয়েছে করোনা পরিস্থিতি শেষে বিশ্ববিদ্যালয়টিতে কমিটি দেয়ার। ছাত্রলীগের প্রতিটি ইউনিট সুন্দরভাবে কমিটির নেতৃত্বে কাজ করুক এটাই আমাদের একমাত্র চাওয়া।
এদিকে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো কমিটি না থাকলেও প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বশেমুরবিপ্রবি ছাত্রলীগ কর্মীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটে বেড়াচ্ছেন মানুষের সহযোগিতার উদ্দেশ্যে। স্থানীয় মানুষদের খাদ্য ও আর্থিক সহায়তার পাশাপাশি অনেকেই রোজা রেখে তীব্র রোদ উপেক্ষা করে কৃষকের ধান কেটে দিচ্ছেন, অনেকে দরিদ্র ব্যক্তিদের নিকট ইফতার পৌঁছে দিচ্ছেন। শুধুমাত্র করোনার সংকটে নয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার থেকে শুরু করে যেকোনো বিপদে সামনের সারিতে থাকেন এসকল ছাত্রলীগ কর্মীরা।
দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকা বশেমুরবিপ্রবির চার ছাত্রলীগ কর্মী মো. জাহাঙ্গীর আলম, শেখ তারেক, বাবুল শিকদার বাবু এবং ফাহাদ সার্জিল জানান, বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই আমরা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে ছাত্রলীগের সকল কর্মসূচি পালন করে আসছি। কমিটি না থাকায় আমরা বিভিন্ন সময়ে সমস্যার মুখোমুখি হয়েছি, বহিষ্কার হয়েছি কিন্তু থেমে যাইনি। বিপদের সময়গুলোতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম এবং তার পুত্র ব্যারিস্টার শেখ ফজলে নাঈম আমাদের আগলে রেখেছেন, সবসময় আমাদের পাশে থেকেছেন। আমরা প্রত্যাশা করি খুব শীঘ্রই আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি প্রদান করে আমাদেরকে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী করা হবে।
প্রসঙ্গত, ২০১১ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরে ছাত্রলীগের কর্মীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছে। শাখা হিসেবে স্বীকৃতি পেলেও আজ পর্যন্ত কোন কমিটি ঘোষণা হয়নি।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ
০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
করোনার মধ্যে কাজ করা কর্মীদের সুসংবাদ দিলেন ছাত্রলীগ সভাপতি
-
বশেমুরবিপ্রবি প্রতিবেদক: - প্রকাশিত : ০৯:১০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০
- 66
ট্যাগ :
জনপ্রিয়




















