০৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের ঈদের উপহার দিলেন চেয়ারম্যান মাহবুবুর রহমান

(কোভিড -১৯) এর কারণে দেশের কর্মহীন মানুষদের পাশে দাড়িয়েছে সরকার ও সমাজের বিত্তবানরা। কিন্তু জাতি গড়ার কারিগর খ্যাত কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের পাশে দাড়িয়েছে কতজন (?) তার হিসাব হয়তো খুবই ক্ষুদ্র হবে। তবে এমনই এক মহৎ কাজে এগিয়ে এলেন মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান।

চেয়ারম্যান এর নিজ উদ্যোগে ১৮ টি স্কুলের দুইশত দশ জন শিক্ষকদের মাঝে ঈদের খাদ্য সামগ্রীর পাশাপাশি ঈদ উপহার হিসাবে পঞ্চাশটি শাড়ি ও পঞ্চাশটি ত্রি-পিস বিতরণ করেন।

শিক্ষক প্রতিনিধি হাজি রুমান বলেন, কোভিড -১৯ এর প্রভাব বেসরকারি শিক্ষকদের উপর ও পড়েছে। আমাদের মেহের পাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাহবুবুর রহমান ইতিমধ্যেই তার জনসেবা মূলক কাজের জন্য ইউনিয়ন বাসীর মন জয় করে নিয়েছেন। এমন একটা সময়ে তিনি আমাদের কে যে সম্মানের সহিত সহযোগিতা করেছেন তার জন্য আমরা তার নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার জানামতে, এ পর্যন্ত নরসিংদীতে আর কোন চেয়ারম্যান এভাবে শিক্ষকদের পাশে দাড়িয়েছে বলে মনে হয় না। আমরা তার জন্য দোয়া করি যাতে আল্লাহ নেক হায়াৎ দেন।

চেয়ারম্যান বলেন, আমরা সবাই ই কোন না কোন শিক্ষকের ছাত্র। আপনাদের কে বলা হয় জাতি গড়ার কারিগর। আপনাদের খোঁজখবর রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য। আমাদের সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। তারপরও আমার ব্যক্তিগত উদ্যোগে আপনাদের সুখ-দুঃখের ভাগিদার হতে পেরে সবচেয়ে বেশি আনন্দ লাগছে। আপনারা সমাজে সবচেয়ে বেশি সম্মানিত। আপনাদের সম্মান রক্ষার্থে আমি পাশে থাকবো ইনশাআল্লাহ। মানুষের সেবাই আমার বড় সম্পদ। এই মহামারী ভাইরাস থেকে আল্লাহ আমাদের দেশ সহ সারা পৃথিবী কে মুক্তি দিন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, দীর্ঘদিন যাবৎ স্কুল বন্ধ। আমরা কারো কাছেই কিছু বলতে পারি না। এই ক্রান্তিলগ্নে চেয়ারম্যান আমাদের জন্য যা করলেন তাতে আমরা খুশি। শিক্ষকদের তিনি সম্মান দিলেন, আশা করি আল্লাহ ও তাকে সম্মানিত করবেন।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের ঈদের উপহার দিলেন চেয়ারম্যান মাহবুবুর রহমান

প্রকাশিত : ০৯:৪৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০