০৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

নতুন পরিচয়ে সুপারহিট আনুশকা

আনুশকা শর্মা

আনুশকার নতুন পরিচয়, অভিনেত্রী থেকে প্রযোজক। আর এরমধ্যেই তার প্রযোজিত প্রথম ওয়েব সিরিজ ‘পাতাল লোক’ মুক্তি পেয়েছে। অ্যামাজন প্রাইমে মুক্তি পাওয়ার পরেই দর্শকদের মুগ্ধ করতে শুরু করেছে সিরিজটি। বিষয়বস্তু এবং পরিবেশনই এই ওয়েব সিরিজটির সাফল্যের চাবিকাঠি বলে মনে করেন আনুশকা।

তিনি বলেন, দশর্কের ভালোবাসায় আমি অভিভূত। আমি আর কর্ণেশ (ভাই) দর্শককে সব সময় এমন কিছু দেয়ার চেষ্টা করি, যা তারা আগে কখনো দেখেননি। চিত্রনাট্যের বুননে নিঃসন্দেহে বাজিমাত করেছে ‘পাতাল লোক’।

আনুশকা নিজেও একজন ভালো অভিনেত্রী। তাই তার এই প্রতিভা সিনেমা প্রযোজনার কাজেও ব্যয় করবেন। অভিনেত্রী বলেন, আমি যেমন একজন প্রযোজক, তেমন অভিনেতাও। তাই আমার চেষ্টা থাকে, দর্শককে সম্পূর্ণ বিনোদন দেয়ার পাশাপাশি এর থেকে আমি নিজেও অনেক কিছু শেখার সুযোগ পাই।

রূপালি পর্দা আর ক্যামেরার ঝলকানি থেকে এক বছরেরও বেশি সময় ধরে বাহিরে আনুশকা শর্মা। তবে তার প্রযোজিত প্রথম ওয়েব সিরিজটির এই সাফল্য নিঃসন্দেহে ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে। করোনার বিশেষ পরিস্থিতিতে আনুশকা বর্তমানে তার ক্রিকেটার স্বামী বিরাট কোহলির সঙ্গে বাড়িতেই সময় কাটাচ্ছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ইসরায়েলি বর্বরোচিত হামলায় দুই শিশুসহ ‘গর্ভবতী’ মা নিহত

নতুন পরিচয়ে সুপারহিট আনুশকা

প্রকাশিত : ১১:২০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০