০২:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

প্রণোদনার দাবিতে কমলগঞ্জে পরিবহন শ্রমিকদের মানব বন্ধন

করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া ট্রাক, ট্যাংকলরী, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন কমলগঞ্জ উপজেলার শাখার দু শতাধিক সদস্য সরকারিভাবে আর্থিক প্রণোদনা প্রদানের দাবিতে  শুক্রবার (২৯ মে) সকাল ১১ টায়  মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ চৌমুহনায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মছব্বির খান, সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদসহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ বলেন, করোনা প্রাদুর্ভাব রোধে সরকারি নির্দেশনায় আমরা প্রায় তিন মাস যাবত আমাদের গাড়ি বন্ধ রেখেছি। অনেকেই গাড়ি বন্ধ থাকায় মানবেতর জীবন যাপন করছেন।

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন আমাদের সার্বিক দিক বিবেচনা করে যেন আমরা ক্ষতিগ্রস্থ পরিবহন শ্রমিকদের সরকারিভাবে আর্থিক প্রণোদনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়রের কাছে তালিকা সরবরাহ করলেও তারা কোনও ত্রাণ বা আর্থিক সহযোগিতা পাননি বলে জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আশেকুল হক জানান, জেলা শ্রমিক ইউনিয়নের মাধ্যমে ইতিমধ্যে ১ টন ৭শ’ কেজি ত্রাণ বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, সভাপতি-সম্পাদক যোগাযোগ করলে বা জেলা সভাপতি-সম্পাদকের মাধ্যমে আসলে বিষয়টি খতিয়ে দেখা হবে। অনেকের বিষয়ে স্থানীয় মেয়র ও চেয়ারম্যানদের বলে দেয়া হয়েছে বেকার শ্রমিকদের মধ্যে যেন যথাসম্ভব ত্রাণ বিতরণ করা হয়।

বিজনেস বাংলাদেশ/ইমরান

জনপ্রিয়

রাজধানীতে ভোটের দিনে সর্বোচ্চ নিরাপত্তা, মোতায়েন স্পেশাল ইউনিট

প্রণোদনার দাবিতে কমলগঞ্জে পরিবহন শ্রমিকদের মানব বন্ধন

প্রকাশিত : ০৮:৩৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০