১০:২২ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

মিরসরাইয়ে পুলিশের জালে ধরা অস্ত্রসহ ৪ জন ছিনতাইকারী

মিরসরাইয়ে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় গাড়ীসহ ৪ জন পেশাদার ছিনতাই কারীকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ। রবিবার ৩১ মে বিকাল ৪টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের ছোট কমলদহের মাইজগাঁও এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি বিদেশী রিভালবার, ৪ রাউন্ড গুলি, ৬ টি মোবাইল, নগদ প্রায় সাড়ে ৪ হাজার টাকা এবং তাদের ব্যবহৃত একটি প্রবক্স গাড়ী (ঢাকা মেট্টো খ, ১২-৭৮৭৯) উদ্ধার করা হয়।

ছিনতাইয়ের স্বীকার মিরসরাই থানাধীন ছোট কমলদহ এলাকার মজিবুর রহমানের ছেলে ফয়সাল ইকবাল বলেন, আমি দুপুরে চট্টগ্রাম যাওয়ার জন্য কমলদহ এলাকায় বাসের জন্য দাঁড়িয়ে ছিলাম। এসময় ছিনাতইকারীরা একটি প্রবক্স গাড়ী নিয়ে এসে তারা চট্টগ্রামে ডাবে বলায় আমি ওই গাড়ীতে উঠি। কিছুদূর যাওয়ার পরে তারা আমাকে আগাত করে অস্ত্রধরে আমার সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে সীতাকুন্ড এলাকায় গেলে রাস্তার পাশে ফেলে দিয়ে গাড়ী নিয়ে দ্রুত পালিয়ে যায়। আমি গাড়ীর নাম্বার মুখস্ত করে তাৎক্ষনিক সীতাকুন্ড থানা ও হাইওয়ে পুলিশকে জানাই। এদিকে চিনতাইকারীরা রুট পরিবর্তন করে চট্টগ্রাম না গিয়ে ঢাকামুখি হওয়ায় পুলিশ ছিনতাইকারীদের পায়নি। পরে বিষয়টি মিরসরাই থানা পুলিশকে অবগত করলে মিরসরাই থানার ওসি মুজিবুর রহমানের নের্তৃত্বে পুলিশের একটি দল মহাসড়কের কমলদহ এলাকায় চেকপোস্ট বসায়। এসময় ছিনতাইকারীরা পুলিশকে দেখে গাড়ী রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলশ ধাওয়া করে ৪ জনকে গ্রেফতার করলেও একজন পালিয়ে যায়।

এঘটনায় আটককৃতরা হল- চট্টগ্রাম জেলার সীতাকুন্ড ধানাধীন নুনাছড়া গ্রামের স্বপন কুমার শীলের ছেলে হৃদয় কুমার শীল (২৩) পিতা স্বপন কুমার শীল, একই গ্রামের আমান উল্লাহর ছেলে নিজাম উদ্দিন (২৫) কালুশাহ এলাকার জামাল উদ্দিনের ছেলে রাহাদুল আলম (২৫) এবং ভাটিয়ারি এলাকার মৃত শফিউর রহমানের ছেলে ইমরান হোসেন (২৮)।

মিরসরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ জানান, ছিনতাইয়ের খবর পেয়ে আমরা মহাসড়কে দ্রুত চেকপোস্ট বসিয়ে ছিনতাইকারীদের গ্রেফতার করতে সক্ষম হই। এসময় তাদের সাথে থাকা সমস্ত মালামাল উদ্ধার করে জব্দ করা হয়েছে। এঘটনায় ছিনতাইকারীদের বিরুদ্ধে অস্ত্র ও দ্রুত বিচার আইনে ২টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজনেস বাংলাদেশ/ইমরান

জনপ্রিয়

কানাডায় হাইস্কুলে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ১০

মিরসরাইয়ে পুলিশের জালে ধরা অস্ত্রসহ ৪ জন ছিনতাইকারী

প্রকাশিত : ০৮:৫৯:১৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০