০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

করোনায় ২৪ ঘন্টায় শনাক্ত ২৩৮১ জন, মৃত্যু ২২

দেশে গত ২৪ ঘন্টায় ২ হাজার ৩৮১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছেন ২২ জন। সব মিলিয়ে মারা গেছেনে ৬৭২ জন।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। সব মিলিয়ে দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন মোট ৪৯ হাজার ৫৩৪ জন।

এর আগে রোববার দেশে করোনায় সংক্রমিত ২ হাজার ৫৪৫ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৪০ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮১৬ জন। এ নিয়ে সর্বমোট ১০ হাজার ৫৯৭ জন সুস্থ হয়েছেন।

ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৪৩৯ জনের জনের করোনা পরীক্ষা করা হয়। এর আগে ১১ হাজার ৮৭৬ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩ লাখ ২০ হাজার ৩৭৯টি নমুনা।

দেশে এখন ৫২টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনার ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মানায় জোর দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, নিয়ম মেনে চলুন। পানি বেশি খান। তরল খাবার ও হালকা গরম পানি খাবারে রাখুন। সতর্ক থাকুন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

করোনায় ২৪ ঘন্টায় শনাক্ত ২৩৮১ জন, মৃত্যু ২২

প্রকাশিত : ০৩:৩৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০