০১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

ক্ষমা চাইল যুক্তরাষ্ট্রের পুলিশ

কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে গ্রেফতারের পর পুলিশ কর্মকর্তা হাঁটু দিয়ে তার গলা চেপে মেরে ফেলে। জর্জ ফ্লয়েড নামের ওই ব্যক্তির হত্যার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ চলছিল। বিক্ষোভকারীরা হাঁটু গেড়ে বসে নীরবতা পালন করছিলেন। এ সময় নিউইয়র্ক পুলিশও তাদের সঙ্গে যোগ দেন এবং তারাও হাঁটু গেড়ে বসে নীরবতা পালন করেন।

কর্মকর্তাদের সংহতি জানানোর সেই ভিডিও ধারণ করেছেন আলিয়া আব্রাহাম। তিনি বলেন, ‘আমি এমনটি প্রত্যাশা করিনি। কখনও এমনটি দেখি নাই।’

কৃষ্ণাঙ্গদের একটি সংগঠন পরিচালনাকারী আব্রাহাম নামের তরুণী জানান, অ্যাক্টিভিস্ট তার এই জীবনে পুলিশ কর্মকর্তাদের এমন কিছু করতে কখনো দেখেননি তিনি। তবে এমন সংহতি জানানোই যথেষ্ট নয়। তিনি বলেন, ‘এটি দারুণ ও ভালো লক্ষণ। কিন্তু আমরা যা চাই তা নির্দিষ্ট পদক্ষেপ।’

যুক্তরাষ্ট্রে অর্ধশতাধিক শহরে হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ চলছে। বিক্ষোভ চলছে মিয়ামি শহরেও। অর্ধশতাধিক বিক্ষোভকারী সেখানে গ্রেফতার হয়েছে পুলিশের হাতে। কিন্তু কয়েকজন পুলিশ সদস্য হাঁটু গেড়ে বসে সংহতি জানানোর ফলে অনেক প্রতিবাদকারীই অবাক হয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি

ক্ষমা চাইল যুক্তরাষ্ট্রের পুলিশ

প্রকাশিত : ০৮:৩০:৩১ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০