০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

নড়িয়া আওয়ামী লীগ সভাপতি হাজী হাছান আলী রাড়ীর ইন্তেকাল

শরীয়তপুরের নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী হাছান আলী রাড়ী আর নেই।

আজ মঙ্গলবার নড়িয়া পৌরসভার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৮ সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, দলীয় কর্মী-সমর্থক ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ জোহর নড়িয়ার মুলফতগঞ্জ মাদ্রাসায় হাছান আলী রাড়ীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

হাজী হাছান আলী রাড়ীর মৃত্যুতে গভীর শোক ও দু:খপ্রকাশ করেছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম ,এমপি।

আজ এক শোকবার্তায় তিনি বলেন, জনবান্ধব রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সুদীর্ঘকাল তিনি মানুষের সেবা করে গেছেন। তাঁর বিয়োগে শরীয়তপুর আওয়ামী লীগ এক শক্তিশালী ও বিশ্বস্ত কর্মীকে হারিয়েছে।

উপমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ ছাড়া হাছান আলী রাড়ীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নড়িয়ার সাবেক এমপি শহীদ এএফএম নুরুল হক হাওলাদারের কন্যা ও নড়িয়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা জোবায়দা হক অজন্তা।

তিনি তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বিজনেস বাংলাদেশ/ শেখ

সোনারগাঁয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নড়িয়া আওয়ামী লীগ সভাপতি হাজী হাছান আলী রাড়ীর ইন্তেকাল

প্রকাশিত : ১১:৫২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০