০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

এক শর্তে বিমান চলাচল শুরু করছে চীন

প্রতিকী ছবি

শর্তসাপেক্ষে সীমিত পর্যায়ে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু করার ঘোষণা দিয়েছে চীন। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বৃহস্পতিবার ঘোষণা করেছে, মহামারী করোনাভাইরাসের কারণে বিদেশি যে ৯৫টি কোম্পানির বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল সেগুলো সীমিত পর্যায়ে আবার চীনে ফ্লাইট চালানোর জন্য আবেদন জানাতে পারে।

চীনা কর্তৃপক্ষ বলেছে, আগামী ৮ জুন থেকে যাতে বিদেশি কোম্পানিগুলো চীনের বিভিন্ন রুটে তাদের ফ্লাইট চালাতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

যেসব শর্তে বিদেশি বিমান পরিবহন সংস্থাগুলো চীনে তাদের ফ্লাইট পরিচালনা করতে পারবে সেগুলোর মধ্যে রয়েছে এসব বিমান সংস্থা করোনা আক্রান্ত কোনো রোগী বহন করতে পারবে না। যদি কোনো ফ্লাইটে পাঁচ বা ততোধিক করোনা আক্রান্ত রোগী পাওয়া যায় তাহলে ওই কোম্পানির বিমান পরবর্তী এক সপ্তাহের জন্য চীনে ফ্লাইট চালাতে পারবে না। সূত্র: পার্সটুডে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

এক শর্তে বিমান চলাচল শুরু করছে চীন

প্রকাশিত : ০৫:০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০