০৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মন্ত্রী বীর বাহাদুরকে হেলিকপ্টারে সিএমএইচে আনা হয়েছে

বীর বাহাদুর

করোনাভাইরাসে আক্রান্ত পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হয়েছে।
আজ বেলা সোয়া ১১টার দিকে বান্দরবান ক্যান্টনমেন্ট থেকে মন্ত্রীকে নিয়ে বিমান বাহিনীর হেলিকপ্টারটি ঢাকায় রওনা হয়। দুপুর পৌনে ১টায় হেলিকপ্টারটি ঢাকায় অবতরণ করে।
মন্ত্রীর এপিএস সাদেক হোসেন চৌধুরী গণমাধ্যমকে জানান, মন্ত্রীর আগে থেকেই শ্বাসকষ্ট ছিল। এখন শ্বাসকষ্ট আরও বেড়েছে। নেবুলাইজার মেশিনে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন তিনি। তার জ্বর ছিল না। আগে থেকেই একটু কাশি ছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ার মতো কিছুই নেই। উন্নত চিকিৎসার জন্য তাকে সিএমএইচে নেয়া হয়েছে।
এর আগে, শনিবার কক্সবাজার ল্যাবের পরীক্ষায় মন্ত্রীর করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসে।

বেশ কিছুদিন ধরে মন্ত্রী নির্বাচনী এলাকায় করোনাকালীন ত্রাণ বিতরণ ও এ সংক্রান্ত কার্যক্রম তদারকি করছিলেন। এ সময়ে তিনি আক্রান্ত হয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

জনপ্রিয়

নকল ও বিশৃঙ্খলা ঠেকাতে নওগাঁর পরীক্ষা কেন্দ্রে বডি-ওর্ন ক্যামেরা

মন্ত্রী বীর বাহাদুরকে হেলিকপ্টারে সিএমএইচে আনা হয়েছে

প্রকাশিত : ০৩:৩৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০