০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

৫৩ বারের মতো পেছাল প্রতিবদেন দাখিলের তারিখ

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবদেন দাখিলের তারিখ আবারো পিছিয়ে আগামী ১ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আদালত। এ নিয়ে প্রতিবেদন দাখিলের তারিখ ৫৩ বারের মতো পেছাল।

মঙ্গলবার মামলার প্রতিবদেন দাখিলের এ দিন ধার্য ছিল। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম নতুন এ দিন ধার্য করেন।

এরআগে, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারোয়ার ওরফে সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নাহার রুনা ওরফে মেহেরুন রুনি দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন।

সাগর-রুনি খুন হওয়ার পর রুনির ভাই নওশের আলম রোমান শেরে বাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপ-পরিদর্শক (এসআই)। চারদিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

দুই মাসেরও বেশি সময় তদন্ত করে ডিবি রহস্য উদঘাটনে ব্যর্থ হয়। পরে হাইকোর্টের নির্দেশে ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।

জনপ্রিয়

ঢাবি কেন্দ্রীয় মসজিদে ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ সম্পন্ন

৫৩ বারের মতো পেছাল প্রতিবদেন দাখিলের তারিখ

প্রকাশিত : ০১:৩৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭