০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

নেত্রকোনায় ঘরে স্বামীর ঝুলন্ত লাশ, খাটে স্ত্রীর

নেত্রকোনা সদর উপজেলায় এক ঘরে মিলল স্বামী ও স্ত্রীর লাশ। স্ত্রীর মরদেহ খাটে এবং স্বামীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

রোববার বেলা ১১টার দিকে সদরের চল্লিশা ইউনিয়নের দড়িজাগী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন একই এলাকার নূরে আলম উজ্জ্বল (৪৫) ও তার স্ত্রী রুবি আক্তার (২৫)।

পুলিশ জানায়, নেত্রকোনা সদরের দড়িজাগী গ্রামের নূরে আলম উজ্জ্বলের ঝুলন্ত মরদেহ ও বিছানা থেকে তার স্ত্রী রুবি আক্তারের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নেত্রকোনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুল আলম বিজনেস বাংলাদেশকে জানান, উজ্জ্বলের অতিরিক্ত ঋণ ছিল। সেই সঙ্গে প্রায় ২০ বছরের সংসারে কোনো সন্তান না থাকায় দাম্পত্য কলহ থেকে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

ঘটনা তদন্তের পর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।

বিজনেস বাংলাদেশ /ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

নেত্রকোনায় ঘরে স্বামীর ঝুলন্ত লাশ, খাটে স্ত্রীর

প্রকাশিত : ০৪:১৩:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০