০২:০৯ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬

কামরানের অবস্থা আশঙ্কাজনক, ঢাকায় নেওয়ার প্রস্তুতি

বদর উদ্দিন আহমদ কামরান

করোনায় আক্রান্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তরের প্রস্তুতি নেয়া হচ্ছে।

রবিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার নেয়ার সিদ্ধান্ত হয়। আজই সিলেট থেকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কামরানের ঘনিষ্ঠজন সিলেট সিটি কর্পোরেশনের উপ সহকারী প্রকৌশলী আবুল ফজল খোকন ও সিলেট মহানগর যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক মেহেদী কাবুল।
এর আগে শুক্রবার রাতে তার করোনা রিপোর্ট পজেটিভ আসলে শনিবার সকালে তিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান বলেন, করোনার উপসর্গ ছাড়াও বদর উদ্দিন আহমদ কামরানের ডায়বেটিসসহ নানা শারীরিক সমস্যা রয়েছে।

সিলেটে অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করে সিলেটে তার চিকিৎসা চলছিল। তবে তার পরিবারের সদস্যদের ইচ্ছায় তাকে ঢাকায় নিয়ে চিকিৎসা করানোর।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

জনস্বার্থেই আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে সিদ্ধান্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী 

কামরানের অবস্থা আশঙ্কাজনক, ঢাকায় নেওয়ার প্রস্তুতি

প্রকাশিত : ০৬:৪২:৪২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০