১২:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

পূর্ণ শক্তি নিয়েই মাঠে ফিরছে বার্সা

ফাইল ছবি

গুঞ্জন ছিল গুরুতর চোট পেয়েছেন লিওনেল মেসি। তাই যোগ দিতে পারেননি অনুশীলনে। বার্সেলোনার প্রত্যাবর্তনের ম্যাচেও দেখা যাবে না তাকে। গুঞ্জন আংশিক সত্য হয়েছে। গেল সপ্তাহে অনুশীলনের সময় দলের মধ্যমণির ডান পায়ে চোট পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন কোচ কিকে সেতিয়েন। তবে জানিয়ে দেয়া হলো, রিয়াল মালরোকার বিরুদ্ধে অধিনায়কে নিয়েই মাঠে নামছে বার্সা।

৮ জুন সোমবার গণমাধ্যমকে কাতালান কোচ বলেন, মেসির মাঠে ফিরতে কোনও অসুবিধা নেই। তার পায়ে চির ধরেছিল। যদিও তা গুরুতর নয়। আমি মনে করি তিনি এখন ঠিক আছেন।

আগামী ১৩ জুন মালরোকার মাঠে খেলতে যাবে মেসি নেতৃত্বাধীন দলটি। চলতি লিগে মোট ১১টি ম্যাচ খেলতে হবে ব্লাউগ্রানাদের।

সেতিয়েন বলেন, আমাদের অনেকগুলো ম্যাচ খেলতে হবে। দলের সদস্য সংখ্যাও কম। অবশ্যই প্রতিটি ম্যাচেই মেসিকে মাঠে দেখতে চাই।

এদিকে শনিবার একাই অনুশীলন করেন আর্জেন্টাইন মহাতারকা। সোমবার দলের সঙ্গে চুটিয়ে অনুশীলন করেন তিনি।

এদিকে চলতি বছরের শুরুতেই চোট পেয়ে ছিটকে যান বার্সা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। চোট কাটিয়ে পুরোপুরি এখন পুরোপুরি ফিট উরুগুয়ের এই তারকা। ইনজুরি কাটিয়ে উঠেছেন পর্তুগীজ ডিফেন্ডার নেলসন সেমেডোও। ধারণা করা হচ্ছে করোনা পরবর্তী ফুটবল বেশ জমজমাট হবে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই ফিরল ফুটবল

পূর্ণ শক্তি নিয়েই মাঠে ফিরছে বার্সা

প্রকাশিত : ০৭:৩৭:০৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০