১২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

চকরিয়ায় বৃদ্ধ নির্যাতনকারী আনছার অবশেষে পুলিশের জালে

কক্সবাজারের চকরিয়ার ঢেমুশিয়ায় আলোচিত বৃদ্ধ নির্যাতনকারী আনছার আলম (৪০) কে আটক করেছে চকরিয়া থানা পুলিশ।
বুধবার (১০ জুন) সকালে মহেশখালীর ষাটমারা এলাকা থেকে তাকে আটক করে পুলিশের একটি টিম।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
অভিযানে নেতৃত্ব দেওয়া চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজীকাজী মতিউল ইসলাম পূর্বকোণকে বলেন,আজ বুধবার সকালে চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান সহ একদল পুলিশ ফোর্স নিয়ে অভিযান শুরু করি। টানা তিন ঘন্টা অভিযান চালিয়ে বেলা সাড়ে ১১ টার দিকে আনছারকে গ্রেফতার করি।
উল্লেখ্যে, গত ২৪ মে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চকরিয়ার ঢেমুশিয়ায় বৃদ্ধকে বিবস্ত্র করে নির্যাতন করে যুবলীগ নেতা ( পরে বহিষ্কৃত) আনছার আলমের নেতৃত্বে কয়েকজন। আলোচিত ওই মামলার প্রধান আসামী আনছার পালিয় গেলেও তিনজনকে আটক করে পুলিশ। অবশেষে ঘটনার ১৬ দিন পর আনছার আলমকে আটক করতে সক্ষম হলো পুলিশ।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

চকরিয়ায় বৃদ্ধ নির্যাতনকারী আনছার অবশেষে পুলিশের জালে

প্রকাশিত : ০৪:১৭:০০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০