১২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

খুলনায় এসএসসি পরীক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪

  • খুলনা ব্যুরো
  • প্রকাশিত : ১০:২৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭
  • 150

খুলনায় খলিলুর রহমান সিয়াম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী হত্যা মামলার চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করা হয়। বুধবার ভোরে পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, রায়হান, রাব্বি, আবু সাঈদ ওরফে ছোট ও আলামিন হোসেন ওরফে ছোট রনি।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সিয়াম হত্যাকাণ্ডের এজাহারভুক্ত চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে হরিণটানা থানার কৈয়েবাজার এলাকা থেকে দুজনকে ও দারোগা পাড়া থেকে দুজনকে গ্রেফতার করা হয়। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করা হয়।

মঙ্গলবার সন্ধ্যার পর মহানগরীর চানমারি এলাকায় সিয়ামকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৮টা ২০ মিনিটে মারা যায়। নিহত সিয়াম মহানগরীর চানমারি চতুর্থ গলি এলাকার বাসিন্দা আইনাল হকের ছেলে। সে রূপসা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। হত্যাকাণ্ডের ঘটনায় রাতে হত্যা মামলা দায়ের করা হয়।

ট্যাগ :
জনপ্রিয়

ভালুকায় বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, লাঠিচার্জে ছত্রভঙ্গ

খুলনায় এসএসসি পরীক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪

প্রকাশিত : ১০:২৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭