০২:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

তিনবার ডাকাতের হামলা হলো স্টেনের বাসায়

ডেল স্টেইন

এক সপ্তাহের মধ্যে তিনবার ডেল স্টেইনের বাড়িতে ডাকাতির চেষ্টা করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার তারকা পেসার বিষয়টি জানিয়েছেন জানিয়েছেন। যদিও প্রতিবারই ডাকাতরা ব্যর্থ হয়েছেন।

স্টেইনের বাড়ির নিরাপত্তা ব্যবস্থা এতই ভাল যে গেটের তালা ভাঙা সত্ত্বেও বাড়ির ভেতর পর্যন্ত প্রবেশ করতে পারেননি ডাকাত দল। তাই তিনবারের একবারও তার বাড়ি থেকে কিছু খোয়া যায়নি।

বিশ্বের অন্যতম অপরাধ প্রবণ দেশ দক্ষিণ আফ্রিকা। অপরাধীদের অভয় আরণ্য হিসেবে দেশটির কেপটাউন শহর বিশ্বের মধ্যে আট নম্বর অবস্থানে রয়েছে। করোনাভাইরাসের প্রভাবে যখন লকডাউন চলছে। তখন নিরাপত্তা ব্যবস্থাও ছিল ঢিলেঢালা। ঠিক এমন একটি সময়কে বেছে নিয়ে লাগাতার ডাকাতির চেষ্টা চালানো হয়েছে।

বৃহস্পতিবার ১১ জুন ডেল স্টেইন টুইটারে লিখেছেন, ‘গেল শুক্রবার থেকে আমার বাসভবনে পরপর তিনবার ডাকাতির চেষ্টা করা হয়েছে। দুষ্কৃতিকারীরা আমার বন্ধুর গাড়ি ভাঙচুর করে। তবে এবার তালা ভাঙার ঘটনায় আমার মা ভীষণ ভয় পেয়ে গিয়েছেন। কারণ সেই সময় তিনি বাড়িতে একা ছিলেন।’

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

রাজধানীতে ভোটের দিনে সর্বোচ্চ নিরাপত্তা, মোতায়েন স্পেশাল ইউনিট

তিনবার ডাকাতের হামলা হলো স্টেনের বাসায়

প্রকাশিত : ০৩:৩৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০