০৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

বিনামূল্যে চিকিৎসা সেবা আরো একমাস বাড়লো

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) বিনামূল্যে বাড়িতে গিয়ে ওষুধসহ প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের মেয়াদ আরো একমাস বাড়ানো হয়েছে।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় বুধবার জানান, শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এবং নাগরিকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে চিকিৎসা সেবা কার্যক্রমের মেয়াদ এক মাস বাড়ানো হয়েছে।

তিনি বলেন, ২৬ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয়বারের মতো চলমান এ কার্যক্রমের মেয়াদ শেষ হলে ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বাস্তব অবস্থা বিবেচনায় এনে নাগরিকদের অনুরোধের প্রতি সম্মান জানিয়ে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত এ কার্যক্রম বৃদ্ধির অনুমোদন দেন।

আগামী এক মাস দক্ষিণ সিটির নাগরিকরা ০৯৬১১০০০৯৯৯ নম্বরে ফোন করে এ সেবা নিতে পারবেন।

এ পর্যন্ত কল সেন্টারে ৩৮ হাজার ৯৮৮টি কল এসেছে, যার মধ্যে করপোরেশন এলাকার কল ১ হাজার ৬০১৭টি। বাড়িতে গিয়ে সেবা দেয়া হয়েছে ৯ হাজার ২০৮ জনকে।

ট্যাগ :

টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন বিনা প্রতিদ্বন্দিতায় বেনজীর আহমেদ টিটো সভাপতি নির্বাচিত

বিনামূল্যে চিকিৎসা সেবা আরো একমাস বাড়লো

প্রকাশিত : ১১:৩৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭