০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

আফ্রিদির জন্য দোয়া চেয়েছেন মুশফিক

করোনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য যে ব্যাটটি নিলামে তুলেছিলেন মুশফিক, ১৭ লাখ টাকায় সেটি কিনেছিলেন আফ্রিদিই।

শুধু নিলামে মুশফিকের ব্যাট কেনা নয়, করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই এর বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করছেন আফ্রিদি ও তার ফাউন্ডেশন। সংকটময় এই সময়ে মানুষের পাশে থাকতে থাকতে এবার তিনি নিজেই সংক্রমিত হয়েছেন করোনাভাইরাসে।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় নিজের প্রোফাইলে এ কথা জানিয়েছেন আফ্রিদি। সহযোদ্ধার এমন খবরে ব্যথিত বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক। ভাতৃত্বের পরিচয় দিয়ে তিনি সকলের কাছে আফ্রিদির জন্য দোয়া চেয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের প্রোফাইলে মুশফিক লিখেছেন, ‘আপনার (আফ্রিদি) এই খবরটা শুনে সত্যিই অনেক কষ্ট পেয়েছি। আল্লাহ আপনাকে রোগমুক্তি দান করুক। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। তিনি কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন। ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন।’

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

ট্যাগ :
জনপ্রিয়

আফ্রিদির জন্য দোয়া চেয়েছেন মুশফিক

প্রকাশিত : ১০:৩৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০