গানপাগল ছেলে পিজিত প্রসেঞ্জিত। নিয়মিত কাজ করে যাচ্ছেন মিউজিক ইন্ড্রাস্ট্রিতে। গত ২৭ তারিখ দেশের সনামধন্য স্যাটেলাইট চ্যানেলে এটিএন বাংলায় প্রচারিত হয় পিজিতের জনপ্রিয় গান মায়া। যে গান টি গত ভালবাসা দিবসে প্রকাশিত হয় জি সিরিজের ব্যানারে।
কথা সুর কন্ঠ পিজিতের এবং মিউজিক আইনানের। গান টি এর আগে ৭১ টিভিতে কাভারেজ হয় এবং রেডিও টু ডে তে দর্শক রা প্রতিনিয়ত শুনে থাকে। তাছাড়া দেশের প্রায় সব নিউজ পোর্টালে এ গানের কাভারেজ দেয়া হয়। গান টি ইউটিউবে অল্প দিনে প্রায় অর্ধ লক্ষ ভিউ অর্জন করে। এটিএন বাংলায় মায়া গান টি প্রকাশিত হওয়ায় প্রশংসার জোয়ারে ভাসছে পিজিত মহাজন।
তেমন এক দর্শকের স্টেটাস দর্শক দের জন্য দেয়া হল। নারায়ন /শিক্ষক কাউখালী উপজেলা
কেবলমাত্র আর্থিকভাবে সামর্থ্যবান হলেই যে স্বপ্ন দেখা কিংবা স্বপ্ন বাস্তবায়ন করা যায় তা সবসময় সঠিক নয় বরং স্বপ্ন দেখা কিংবা স্বপ্ন পূরণের জন্য চায় অদম্য ইচ্ছা শক্তি আর কঠোর পরিশ্রম।ঠিক এমন ধারণাটি সবার সামনে বাস্তবরুপে তুলে ধরলো প্রিয় ভাই পিজিত প্রসেনজিৎ মহাজন।
একসময়ে অবহেলিত ছেলেটিই আজ সবার আনন্দের উৎস।তাকে ঘৃণা কিংবা অবহেলার চোখে দেখা মানুষগুলোর নিকট এখন সে গর্বের পাত্র। সংগীতাঙ্গনে নিজের পরিচিতি গড়ে তোলার ক্ষেত্রে বাধা এসেছে বারবার।তবুও সকল বাধা এবং মানুষের সকল হিংসাত্মক মনোভাবকে উপেক্ষা করে এগিয়ে চলেছে নিজের গতিতে।নিজের লক্ষ্যকে বাস্তবায়নের জন্য পরিশ্রম করেছে দিনরাত, করছে আজও।
আমরা একজন মানুষের সৃষ্টিকর্মটাকে দেখেই আনন্দ উপভোগ করি কিন্তু সৃষ্টির পেছনের গল্পটা কেউ জানিনা, এমনকি জানতেও চাইনা।পৃথিবীর প্রত্যেক সফল মানুষের পেছনের গল্পটা সুখকর নয়।কারও কারও জীবনে সফল হওয়ার গল্পটা খুবই বেদনাদায়ক।একটা করুণ ইতিহাস থেকে যায় সফলতার পেছনে।ঠিক তেমনি এক করুণ ইতিহাসের স্বাক্ষী রেখে জীবনের কঠিন সংগ্রাম পাড়ি দিচ্ছে পিজিত।
তবে কষ্টে অর্জিত তার এই ক্ষুদ্র সফলতা তার এবং তার পরিবার ও প্রিয়জনদের নিকট গর্বের বিষয়।সে এখন সকলের নিকট অনুপ্রেরণা।কষ্টে জীবন কাটানো মানুষটাই এখন লাখো মানুষের সুখের কারণ।এর চেয়ে পরম সৌভাগ্য আর কিবা হতে পারে?তবুও আশা রাখি,আশীর্বাদ করি সকল বাধা বিপত্তি পায়ে ঠেলে জীবন যুদ্ধে জয়ী হও তুমি।ঈশ্বরের আশীর্বাদ এবং মায়ের ভালোবাসার প্রতি ঐকান্তিক শ্রদ্ধা ও বিশ্বাস রেখে এগিয়ে যাও স্বপ্নের চেয়েও বহুদূর। Pjeet Prasenjeet Mohajon সর্বকার্যে সাফল্য ও প্রশংসা কামনা করি তোমার। এগিয়ে চলো পিজিত
বিজনেস বাংলাদেশ/বিএইচ

























