০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ইবতেদায়িতে সর্বোচ্চ পাস রাজশাহীতে, সিলেটে সর্বনিম্ন

ইবতেদায়িতে পাসের হারে এগিয়ে রাজশাহী বিভাগ। আর সর্বনিম্ন পাসের হার সিলেটে। শনিবার সকালে প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া যায়।

এবছর ইবতেদায়িতে ২ লাখ ৫৪ হাজার ৩৯৯ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ২ লাখ ৩৬ হাজার ৪৪৪ জন।

রাজশাহী বিভাগে পাস করেছে ৯৬ দশমিক ২৮ শতাংশ। যা ৭ বিভাগের মধ্যে সর্বোচ্চ। আর সিলেট বিভাগে পাস করেছে ৮৬ দশমিক ৯২ শতাংশ।

সারাদেশের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, এবছর ৬১টি উপজেলায় পাসের হার শতভাগ। এরমধ্যে পঞ্চগড় জেলার পাসের হার সর্বোচ্চ। এই জেলায় পাস করেছে ৯৯ দশমিক ০২ শতাংশ। আর সর্বনিম্ন পাসের হার ফরিদপুর জেলায়। জেলাটিতে গড় পাসের হার ৭৮ দশমিক ৪০ শতাংশ। জেলার চরভদ্রাসন উপজেলায় সবচেয়ে কম পরীক্ষার্থী পাস করেছে। এই উপজেলায় পাস করেছে মাত্র ৪৪ দশমিক ৪৪ শতাংশ ‍শিক্ষার্থী।

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

ইবতেদায়িতে সর্বোচ্চ পাস রাজশাহীতে, সিলেটে সর্বনিম্ন

প্রকাশিত : ০১:৫৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭