০৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

লোভনীয় প্রস্তাবে রিয়াদ-মুস্তাফিজও না

মাহমুদউল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমান

আগামী আগস্টে শুরু হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসর। এই আসরে খেলার জন্য লোভনীয় প্রস্তাব পেলেও না করে দিয়েছেন তামিম ইকবাল। এছাড়া জাতীয় দলের আর দুই তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমানও সিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে খেলার প্রস্তাব পেয়েছিলেন। তবে তামিমের মতো না বলে দিয়েছেন এই দুজনও।

মূলত পারিবারিক কারণেই না বলে দিয়েছেন রিয়াদ। পরিবারের সবার সঙ্গে কথা বলেই প্রস্তাব দেয়া ফ্র্যাঞ্চাইজিকে না বলে দিয়েছেন তিনি। এ বিষয়ে রিয়াদ জানান, তাকে সিপিএলের দুটি দল সেন্ট লুসিয়া ও সেন্ট কিটস খেলার জন্য প্রস্তাব দিয়েছিল। দুই ফ্র্যাঞ্চাইজির প্রস্তাবই বেশ লোভনীয়ই ছিল।

ফিরিয় দেয়ার কারণ জানিয়ে রিয়াদ বলেন, ‘দুই দলের সঙ্গেই গত চার পাঁচ দিন ধরে কথা হচ্ছিল। এরপর গতকাল পরিবারের সঙ্গে কথা বলেছি। পরিবার এ বিষয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই শেষ পর্যন্ত না করে দিয়েছি।’

এছাড়া জাতীয় দলের পেসার মুস্তাফিজকেও বড় অংকের টাকা অফার করেছিল সিপিএলের একটি ফ্র্যাঞ্চাইজি। তিনিও খেলতে যাবেন না বলে জানিয়েছেন। তবে সে ফ্র্যাঞ্চাইজির নাম প্রকাশ করতে চাননি কাটার মাস্টার।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার

লোভনীয় প্রস্তাবে রিয়াদ-মুস্তাফিজও না

প্রকাশিত : ০৬:৩৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০