০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

‘ওয়ারীতে কঠোর লকডাউনের নির্দেশ’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র বলেছেন, আরো কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করুন। যে বাড়িতে কভিড-১৯ আক্রান্ত রোগী রয়েছে সেই বাড়ির বাসিন্দারা বাড়ির বাইরে যেতে পারবেন না। ই-কমার্স প্লাটফর্মের সুনির্দিষ্ট ব্যক্তির নামের তালিকা প্রদান করতে হবে এবং তালিকার বাইরের কেউ সেখানে যাতায়াত করতে পারবেন না।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে নগরভবনে ওয়ারী লকডাউন নিয়ে কেন্দ্রীয় বাস্তবায়ন কমিটির দ্বিতীয় পর্যালোচনা সভা শেষে সংশ্লিষ্টদের এসব নির্দেশনা দেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর শেখ তাপস।

তিনি আরো বলেন, লকডাউন এলাকায় নির্দিষ্ট কিছু ওষুধের দোকান বা ফার্মেসি ছাড়া সকল সরকারি-বেসরকারি কার্যালয় বন্ধ থাকবে।

কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ লকডাউন কার্যকরে জনগণকে সর্বাত্মক সহযোগিতাও কামনা করেন মেয়র।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

লালমনিরহাটে মাদক কারবারির ১০ বছর সশ্রম কারাদণ্ড

‘ওয়ারীতে কঠোর লকডাউনের নির্দেশ’

প্রকাশিত : ০৩:০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০