০৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

‘করোনা আক্রান্ত বাড়ির বাসিন্দারা বের হতে পারবেন না’

রাজধানীর ওয়ারীতে যে সকল বাড়িতে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী রয়েছেন, সেসব বাড়ির বাসিন্দাদের ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিস) মেয়র শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে ওয়ারী লকডাউন নিয়ে কেন্দ্রীয় বাস্তবায়ন কমিটির দ্বিতীয় পর্যালোচনা সভা শেষে তিনি এ নির্দেশনা দেন।

মেয়র বলেন, ‘আরও কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করুন। যে বাড়িতে কোভিড-১৯ আক্রান্ত রোগী রয়েছে সেই বাড়ির বাসিন্দারা বাড়ির বাইরে যেতে পারবেন না।‘

ওয়ারীর লকডাউন কার্যকরে জনগণকে সহযোগিতার অনুরোধ জানিয়ে মেয়র তাপস বলেন, ‘ই-কমার্স প্লাটফর্মের সুনির্দিষ্ট ব্যক্তির নামের তালিকা প্রদান করতে হবে এবং তালিকার বাইরের কেউ সেখানে যাতায়াত করতে পারবেন না। প্যাসিফিক ফার্মাসিউটিক্যালসসহ সকল সরকারি-বেসরকারি কার্যালয় বন্ধ থাকবে।

এ সময় কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ লকডাউন কার্যকরে জনগণকে সর্বাত্মক সহযোগিতার অনুরোধ জানান তাপস।

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত

জনপ্রিয়

রাজনৈতিক তকমা ও ‘নিয়মের’ বেড়াজালে ব্যাংকার গোলাম মর্তুজার পদোন্নতি: অভিযোগ সিন্ডিকেটের বিরুদ্ধে

‘করোনা আক্রান্ত বাড়ির বাসিন্দারা বের হতে পারবেন না’

প্রকাশিত : ০৪:৫০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০