০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

খিলগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

ফাইল ছবি

রাজধানীর খিলগাঁওয়ের নাগদারপাড়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ঘটনা ঘটেছে। এতে রাজিব (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

রবিবার দিবাগত রাত ৩টার দিকে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

সোমবার সকালে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম জানান, রবিবার দিবাগত রাতে নাগদারপাড় এলাকায় ডিবি পুলিশের খিলগাঁও জোনাল টিমের সঙ্গে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। এতে গুলিবিদ্ধ হন রাজিব নামের ওই যুবক।

খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

৩৭৮ কন্টেইনার পণ্য নিলামে তুলেছে কাস্টমস হাউস চট্রগ্রাম

খিলগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

প্রকাশিত : ০১:৪৬:২১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০