১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

হবিগঞ্জে পুলিশের গুলিতে সাবেক কাউন্সিলরের মৃত্যু

হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের গুলিতে সাবেক এক পৌর কাউন্সিলরের মৃত্যু হয়েছে। রবিবার রাত ১২টার দিকে উপজেলার পাইকপাড়া ইউনিয়নে মাগুরুণ্ডা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত ইউনুছ মিয়া (৪০) মাদক সেবন ও কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। ইউনুছ চুনারুঘাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি দক্ষিণ হাতুণ্ডা গ্রামের গনি মিয়ার ছেলে।

চুনারুঘাট থানার ওসি আজমিরুজ্জামান বলেন, “রাত ১২টার দিকে ইউনুছসহ চার-পাঁচজন ইয়াবা সেবন করছিলেন। সেখানে মাদক বিক্রেতাদের ধরতে গেলে তারা দেশি অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুড়লে ইউনুছ আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।”

এসআই আতাউর রহমান বলেন, ইউনুছ চুনারুঘাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আহত হলে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ট্যাগ :
জনপ্রিয়

ভালুকায় বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, লাঠিচার্জে ছত্রভঙ্গ

হবিগঞ্জে পুলিশের গুলিতে সাবেক কাউন্সিলরের মৃত্যু

প্রকাশিত : ১০:৫৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০১৮