০৯:১৬ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

গাজীপুর মহানগরের লক্ষীপুরা এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা জুন মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে চলা এই অবরোধের ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে প্রায় এক ঘণ্টা পর সড়কে যানবাহন চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর ভূইয়া স্থানীয়দের বরাত দিয়ে জানান, লক্ষীপুরা এলাকার স্টাইল ক্রাফট এর কিছু পোশাক শ্রমিকের জুন মাসের বেতন বকেয়া ছিল। ওই বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সকাল সাড়ে ৮টার দিকে শিববাড়ী-চৌরাস্তা সড়ক অবরোধ করে। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল শুরু হয়। মালিক পক্ষের সঙ্গে কথা বলে ওই শ্রমিকদের বেতন পরিশোধের ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

বিজনেস বাংলাদেশ / বিএইচ

জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

প্রকাশিত : ০৪:২২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০