০১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

রাজৈরে মটরবাইক ঘুরতে গিয়ে দুই বন্ধু নিহত

মাদারীপুর জেলার রাজৈরে বন্ধুদের সাথে মটরবাইক যোগে ঘুরতে এসে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু ছাত্র নিহত হয়েছে । বুধবার বিকাল সাড়ে ৭টার দিকে রাজৈর-দুর্গাবর্দ্দী বাইপাশ সড়কের দুর্গাবর্দ্দী নামক স্থানে এ ঘটনা ঘটে । নিহতরা মাদারীপুর সদর উপজেলার হাউসদি গ্রামের সওকত শেখের ছেলে এ বছর এসএসসি (পাশ) সাফিন শেখ (১৭) ও রাজৈর উপজেলার বদরপাশা গ্রামের খলিলুর রহমানের ছেলে রাজৈর ডিগ্রী কলেজের এইচএসসি মানবিক বিভাগের শিক্ষার্থী সাফায়েত হোসেন রনি (১৯) ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকালে কয়েক বন্ধু মিলে মটরবাইবক যোগে রাজৈর থেকে দুর্গাবর্দ্দী এলাকায় ঘুরতে যায় । এসময় মটরবাইকটি নিয়ন্ত্রন হারিয়ে একটি কুকুরের উপর দিয়ে উঠিয়ে দিলে মটরবাইকটি রাস্তার উপর পড়ে যায় । এতে মটরবাইক চালক সাফিন ও তার বন্ধ সাফায়েত হোসেন রনি গুরুতর আহত হয় । মুমুর্ষ অবস্থায় তাদের দুইজনকে উদ্ধার করে প্রথমে রাজৈর হাসপাতালে ও পরে ফরিদপুর নেওয়ার পথে সন্ধ্যায় সাফিন শেখ ও পরে ফরিদপুর নেওয়ার পর রাত ৮.৩০ টার দিকে সাফায়েত মারা যায় । রাজৈর থানার ওসি শেখ সাদী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

বিজনেস বাংলাদেশ / বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

৩৭৮ কন্টেইনার পণ্য নিলামে তুলেছে কাস্টমস হাউস চট্রগ্রাম

রাজৈরে মটরবাইক ঘুরতে গিয়ে দুই বন্ধু নিহত

প্রকাশিত : ০৪:৫৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০