১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

মন্ত্রী হচ্ছেন নারায়ণ চন্দ্র চন্দ

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ মন্ত্রী হচ্ছেন।  মন্ত্রিসভায় রদবদল আসছে মঙ্গলবার। এছাড়া আরও দু’একটি মন্ত্রণালয়ে রদবদল আসছে বলে জানা গেছে।

গনমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ‘আমাকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রী হিসেবে বঙ্গভবনে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ’

গত ১৬ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক মারা যান। প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এখন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে দায়িত্বরত।

এছাড়া আরও দু’একটি মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রী রদবদল হচ্ছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে।

ট্যাগ :
জনপ্রিয়

ভালুকায় বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, লাঠিচার্জে ছত্রভঙ্গ

মন্ত্রী হচ্ছেন নারায়ণ চন্দ্র চন্দ

প্রকাশিত : ০৪:৩০:০৭ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০১৮