০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

হাসপাতাল থেকে মাদ্রাসায় ফিরেছেন আল্লামা শফী

আল্লামা শাহ আহমদ শফী

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরে আল্লামা শাহ আহমদ শফী সুস্থ হয়ে ফিরেছেন দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায়। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শনিবার দুপুরে প্রবীণ এ আলেমকে ছাড়পত্র দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।

এরআগে মঙ্গলবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দেশের শীর্ষ এ কওমী আলেম। পরে তাঁকে চমেক হাসপাতালের আইসিইউ’তে ভর্তি করা হয়।

আল্লামা শফীর পুত্র মাওলানা আনাস মাদানী বলেন, শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো হওয়ায় চিকিৎসকরা ওনাকে ছাড়পত্র দেন। ওনার বর্তমান অবস্থা আগের তুলনায় ভালো। হাসপাতাল থেকে ফিরে তিনি হাটহাজারী মাদ্রাসায় উঠেছেন। এখানেই তিনি অবস্থান করবেন।
প্রসঙ্গত, দেশের শীর্ষ কওমী আলেমা আল্লামা আহমেদ শরীরে বাসা বেঁধেছে নানা রোগ। ১০৫ বছর বয়সী এ প্রবীণ আলেম ডায়াবেটিকস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত রোগে ভুগছেন। ফলে প্রায় ওনাকে হাসপাতালে ভর্তি হতে হয়। গত দেড় মাসে শরীরে নানা জটিলতা দেখা দিলে দুইবার চট্টগ্রাম ও ঢাকার হাসপাতালে কয়েকদিন চিকিৎসা নিতে হয় বড় হুজুর খ্যাত আল্লামা শফীকে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

গাজীপুরে এনসিপির গায়েবানা জানাজা, পুলিশের সাউন্ড গ্রেনেডে পন্ড

হাসপাতাল থেকে মাদ্রাসায় ফিরেছেন আল্লামা শফী

প্রকাশিত : ০৬:৩৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০