১০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের কথা দিলেন শিক্ষামন্ত্রী

এমপিওভুক্তির দাবিতে অনশনরত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারীদের অনশন ভাঙাতে তাদের দাবি মানার কথা দিয়েছেন শিক্ষমন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মঙ্গলবার বেলা ১১টার দিকে শিক্ষামন্ত্রী জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়ে সেখানে শিক্ষকদের সঙ্গে কথা বলেন।

তবে সাড়ে ১১টার দিকে শিক্ষামন্ত্রী চলে গেলে তার আশ্বাস প্রত্যাখ্যান করে আবার আগের মতো বিক্ষোভ শুরু করেন শিক্ষকরা। অনশনও অব্যাহক রেখেছেন তারা।

শিক্ষকরা মূলত মন্ত্রীর কাছে সুনির্দিষ্ট একটি তারিখ চেয়েছেন।

মন্ত্রী বলেন, রাত দেড়টা পর্যন্ত অর্থমন্ত্রীর সাথে আমি ও সচিব বৈঠক করেছি। সেখানে অর্থমন্ত্রী সম্মতি দিয়েছেন। অর্থমন্ত্রী আশ্বাস দিয়েছেন, ২০১০ সালের পর থেকে নতুন করে যে এমপিওভুক্তি দেয়া বন্ধ ছিল তা আবারও চালু করা হবে।

শিক্ষকদের উদ্দেশে নুরুল ইসলাম নাহিদ বলেন, তাই আপনারা আর কষ্ট করবেন না। আমি কথা দিচ্ছি আপনাদের এমপিওভুক্তি করা হবে। এ লড়াই আপনাদের না। এ লড়াই আমাদের।

তবে শিক্ষামন্ত্রীর এ কথা শুনেই বিক্ষোভ শুরু করেন শিক্ষকরা। ‘মানি না, মানব না’ বলে এমপিওভুক্তির জন্য নির্দিষ্ট সময়ের দাবিতে স্লোগান দিতে শুরু করেন তারা।

এরপর মন্ত্রী চলে যান। মন্ত্রীর সঙ্গে এসময় মন্ত্রণালয়ের দুই সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের কথা দিলেন শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ১২:৩৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮