নওগাঁর সাপাহার জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্য মিনি ফুটবল টুণনার্মেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পাতাড়ী ইউনিয়ন ছাত্র লীগের উদ্যোগে সোমবার পুর্ণভবা নদী তীরে চুড়ান্ত খেলায় ৩-০ গোলে হাঁড়িপাল ফুটবল দলকে হারিয়ে আদাতলা ফুটবল দল জয় লাভ করে। আদাতলা ফুটবল মাঠে সকালে থেকে অনুষ্ঠিত ওই খেলায় এলাকার সর্ব মোট ৬টি দল অংশ গ্রহণ করে।
সন্ধ্যায় খেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাতাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব, নজরুল ইসলাম মাষ্টার, পাতাড়ী ইউপি চেয়ারম্যান মুকুল আমিন, সাপাহার উপজেলা আওয়ামী লীগের সদস্য আফজাল হোসেন, আদাতলা দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওঃ মোঃ জালাল উদ্দিন, ইউনিয়ন যুব লীগ সভাপতি দেলোয়ার হোসেন, ছাত্র লীগ সভাপতি সাইদুর রহমান প্রমূখ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ






















