১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

করোনা: সশস্ত্র বাহিনীতে আক্রান্ত ৮,৬৩৬, সুস্থ ৭,৬৮৬

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৮ হাজার ৬৩৬ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৮৬ জন।

শনিবার দুপুরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন।

তিনি জানান, গত সপ্তাহে (৮ আগস্ট ২০২০ থেকে ১৪ আগস্ট পর্যন্ত) আক্রান্ত হয়েছেন ৬৫২ জন। মারা গেছেন কর্মরত এক জন সেনাসদস্য সহ ১০ জন।

আইএসপিআর জানায়, সশস্ত্র বাহিনীতে ৮ হাজার ৬৩৬ জন সদস্য, পরিবারবর্গ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। সম্পূর্ণ সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৮৬ জন।

এছাড়াও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন ৮২৬ জন। হাসপাতালে মারা গেছেন কর্মরত ১৩ জন সামরিক সদস্যসহ ১২৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭১ হাজার ৮৮১ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩ হাজার ৫৯১। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৬ হাজার ৬২৩ জন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

করোনা: সশস্ত্র বাহিনীতে আক্রান্ত ৮,৬৩৬, সুস্থ ৭,৬৮৬

প্রকাশিত : ০৮:৫৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০