বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামালের মা মিসেস মালেকা খাতুনকে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর এভিয়েশন গ্রুপের একটি ডফিন হেলিকপ্টারযোগে ভোলা সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য দুপুর ২টা ১৪ মিনিটে ঢাকার তেজগাঁওস্থ পুরাতন বিমানবন্দরে আনা হয়েছে। পরে তাকে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়। তার বয়স আনুমানিক ৯৬ বছর।
বৃহস্পতিবার (২০ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে মঙ্গলবার এই বীর মাতাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কিডনি সমস্যা, শ্বাসকষ্ট, রক্তশূন্যতা ও বার্ধক্যজনিত রোগে ভুগছেন।
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ভাইয়ের ছেলে সেলিম আহমেদ লিটন জানান, সোমবার রাত থেকে দাদি অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার সকালে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ১৯৪৭ সালের ১৬ ডিসেম্বর ভোলার দৌলতখান উপজেলার হাজীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হাবিবুর রহমান।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























