০৩:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

পদ্মায় প্রস্তুত বিশেষ বন্দর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অদূরে পদ্মা নদীতে বিশেষ বন্দর পুরোপুরি চালু হয়েছে। পারমাণবিক কেন্দ্রটি নির্মাণে প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রপাতি ও জ্বালানি তেল এ বন্দর দিয়ে নির্মাণস্থানে পৌঁছাবে। প্রকল্প নির্মাণের সহসভাপতি ও পরিচালক এস জি লাস্তোচোকিন বলেন, প্রকল্পের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি রাশিয়া থেকে মোংলা বন্দরে পৌঁছাবে। সেখান থেকে জাহাজে করে নদীপথে পদ্মায় অবস্থিত নৌবন্দরে নেওয়া হবে।

চলতি বছরের বিভিন্ন সময়ে এ বন্দর দিয়ে প্রথম ইউনিটের রিঅ্যাক্টর কম্পার্টমেন্টের বিভিন্ন প্রয়োজনীয় অংশ যেমন রিঅ্যাক্টর চুলি­ পাত্র, স্টিম জেনারেটর ইত্যাদি ভারী যন্ত্রপাতি ওঠানো-নামানোর জন্য পোলার ক্রেন সরবরাহ করা হবে। পদ্মার এ বন্দর তৈরিতে সময় লেগেছে দেড় বছর। এর আয়তন ১৫০ বাই ৩৫০ মিটার।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

সামাজিক সংগঠন সুহৃদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩০০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

পদ্মায় প্রস্তুত বিশেষ বন্দর

প্রকাশিত : ০৮:৪০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০