১০:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

১ টাকায় স্বাস্থ্য সেবা দিচ্ছে ভাসমান হাসপাতাল

নারায়নগঞ্জ ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাসমান হাসপাতালটি এখন বাগেরহাটের মোরেলগঞ্জে। শুক্রবার বেলা ৮টা থেকে কালিকাবাড়ি ইউনিয়ন পরিষদে ক্যাম্প করে হাসপাতালের ৭ জন মেডিকেল অফিসার রোগী দেখা শুরু করেছেন। মাত্র ১ টাকা ফি দিয়ে রোগীরা পরামর্শ পত্র নিচ্ছেন। সেই সাথে দেওয়া হচ্ছে বিনামূলে ৩ থেকে ৭ দিনের ওষুধ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন ও ইউনিয়ন চেয়ারম্যান মো. শাজাহান আলী খান বেলা ১১টার দিকে ক্যাম্প পরিদর্শন করেন।ভাসমান এ হাসপাতালের স্বেচ্ছাসেবক মো. ফারুক আহমেদ বলেন, ১ টাকায় ৩ থেকে ৭ দিনের ওষুধসহ ব্যাবস্থা পত্র দেওয়া হচ্ছে রোগীদেরকে। কোস্ট গার্ডের সহযোগীতায় উপকূলীয় শহরগুলোতে ২ মাস এ কার্যক্রম চলবে বলেও জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

১ টাকায় স্বাস্থ্য সেবা দিচ্ছে ভাসমান হাসপাতাল

প্রকাশিত : ০২:১৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০