১০:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

সরকারী কর্মকর্তাদের উপর হামলা কোন ভাবেই মেনে নেওয়া যাবেনা

বোচাগঞ্জ উপজেলার প্রতিষ্ঠানিক পুকুরে ২০২০-২০২১ অর্থ বছরে রাজস্ব খাতে পোনামাছ অবমুক্ত কালে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের উপর দূবৃত্তদের হামলার বিষয়ে দুঃখ প্রকাশ করে বলেছেন, সরকারের নির্বাচনী ইসতেহার বাস্তবায়নে যারা কাজ করে যাচ্ছে সেই সরকারী কর্মকর্তাদের উপর হামলা কোন ভাবেই মেনে নেওয়া যাবেনা। প্রতিমন্ত্রী বলেন বর্তমান সরকার যখন যুদ্ধাপরাধীদের বিচার কার্য শুরু করেছিলেন তখন যুদ্ধাপরাধীরা দিনাজপুরের বিভিন্ন জায়গায় যে নৈরাজ্য সৃষ্টি করেছিল তার মধ্যে ঘোড়াঘাট অন্যতম। সরকারী কর্মকর্তাদের উপর এধরনের হামলা যেন ভবিষ্যতে না হয় সে বিষযে সজাগ দৃষ্টি রাখার জন্য সকলের প্রতি আহবান জানিয়ে প্রতিমন্ত্রী আরো বলেন বর্তমান করোনা পরিস্থিতেিত পৃথিবীর অনেক দেশে প্রবৃদ্ধি মাইনাসে নেমেগেছে বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রবৃদ্ধি প্লাসে রয়েছে। বঙ্গবন্ধুর নেতৃত্ব এদেশ স্বধীন করতে গিয়ে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছিল। বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা বিনির্মানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় বোচাগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে পেনামাছ অবমুক্ত করণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা মৎস্য কর্মকর্তা এস.এম রেজাউল করিম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাহিদ হোসেন প্রমুখ। এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর আলম সহ মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

সরকারী কর্মকর্তাদের উপর হামলা কোন ভাবেই মেনে নেওয়া যাবেনা

প্রকাশিত : ০২:৫৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০