রাজশাহীতে ৪৩ বোতল দেশী মদসহ ৯ মাদকসেবীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজশাহীর হারিয়ান চিনিকল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জিল্লুর রহমান (৫২), রবিউল ইসলাম (৪০), আনোয়ারুল হক বাবু (৫০), মোকছেদ আলী (৪০), আব্দুর রাজ্জাক (৪০), মাজদা রহমান (৪৪), হৃদয় রাও (২১), মাহবুব আলম (৪৮) এবং আব্দুর রউফ (৫২)।
র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়েছে তাদের গ্রেফতার করে। র্যাব জানিয়েছে, অভিযানে ৪৩ বোতল দেশী মদ জব্দ করা হয়েছে। আর এই নয়জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ এস শিকদার






















