১২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

জননেত্রী শেখ হসিনা ক্ষমতায় আছেন বলেই আমরা অর্থনৈতিক ভাবে এগিয়ে যাচ্ছি – প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

  • গজনবী, ভোলা
  • প্রকাশিত : ০৭:০২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০
  • 68

জননেত্রী শেখ হসিনা ক্ষমতায় আছেন বলেই আমরা অর্থনৈতিক ভাবে এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক ভাবে অনেক উন্নতি লাভ করেছে। বাংলাদেশ এখন বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। যার ফলে আমরা বড় বড় প্রকল্প হাতে নিতে পারছি।
শক্রবার ৪ সেপ্টেম্বর সকালে নদীভাঙ্গন ও ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ এলাকা পরিদর্শনে এসে ভোলার ইলিশায় এসব কথা বলেন বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক ।
এসময় উপস্থিত ছিলেন, ভোলা-২(দৌলতখান-রোবহানউদ্দিন) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত সচিব মাহামুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ এম আমিনুল ইসলাম, জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম সিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দরা ।
প্রতিমন্ত্রী আরো জানান, জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়া পরিবর্তন হচ্ছে। যার ফলে ঘূর্ণিঝড়-বন্যা সহ নানা প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাচ্ছে । ভোলা শহরের চারদিকে নদী। ভোলার প্রধান সমস্যা নদী ভাঙ্গন ও জলোচ্ছাস। তাই ভোলাকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষার জন্য টেকসই বেড়ি বাঁধ নির্মাণের কাজ চলমান রয়েছে। এমনকি ভোলার জন্য নতুন নতুন প্রকল্প হাতে নেয়া হচ্ছে।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ৬৪ জেলায় খাল খনন, বড় নদী গুলোর প্রশস্থতা কমিয়ে আনা, যে সকল নদীগুলো নব্যতা হারিয়েছে ড্রেজিং এর মাধ্যমে নব্যতা ফিরিয়ে আনা, নদী তীরবর্তী এলাকায় ফসলী জমির পরিমান বাড়ানোর জন্য কাজ করা হচ্ছে।
ঘূর্ণিঝড়ের সময়ে ভোলায় বেড়িবাঁধ উপচে ভীতরের এলাকায় জলোচ্ছাসের পানি ঢুকে প্লাবিত হচ্ছে সাংবাদিকেন এমন প্রশ্নের জবাবে মাননীয় প্রতিমন্ত্রী বলেন, ১৯৬০ সালে ৪ মিটার উচ্চতার বেড়িবাঁধ নির্মান করা হয়েছিলো । বিভিন্ন ঝড়-জলোচ্ছাসের সময়ে দেখাযাচ্ছে বেড়িবাঁধের উপর দিয়ে পানি প্রবেশ করছে । এজন্য আমরা বেড়িবাঁদের উচ্চতা ৪ মিটার থেকে বৃদ্ধি করে ৬ মিটার করার পরিকল্পনা গ্রহণ করেছি। এমনকি ভোলায় বেড়িবাঁধ নির্মানে বিভিন্ন ত্রুটি পাওয়া গেছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
বেলা ১১ টায় মাননীয় প্রতিমন্ত্রী দৌলতখান উপজেলার মেঘনায় ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেণ। এসময় ভোলা-২(দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সাংসদ আলী আজম মুকুলের সভাপতিত্বে উপজেলার চকিঘাট এলাকায় এক মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় মাননীয় প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দৌলতখানের মেঘনা ভাঙ্গন রোধে একটি প্রকল্পের কাজ চলছে। ভাবানীপুর থেকে চরপাতার কাজী বাড়ি পর্যন্ত মেঘনার ভাঙ্গন রোধে একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। সেটা অবশ্যই আমরা হাতে নিবো।

পরে প্রতিমন্ত্রী ভোলার বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহন ও চরফ্যাশন উপজেলার ভাঙ্গন কবলিত এলাকা ও ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ পরিদর্শন করেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

জননেত্রী শেখ হসিনা ক্ষমতায় আছেন বলেই আমরা অর্থনৈতিক ভাবে এগিয়ে যাচ্ছি – প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

প্রকাশিত : ০৭:০২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০