০৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

খানসামায় ইউএনও’র বাসভবনে আনসার মোতায়েন

দিনাজপুরের খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারী বাসভবন ও কার্যালয়ে নিরাপত্তার জন্য শুক্রবার (৪সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো:রুবেল ইসলাম জানান, ইউএনও মহোদয় ও তাঁর সরকারী বাসভবনের নিরাপত্তার স্বার্থে ১০জন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েনের নির্দেশনা অনুযায়ী আপাতত একজন এপিসি ও তিন জন সাধারণ আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। তিনি আরো জানান, রবিবার থেকে ইউএনও মহোদয়ের বাসভবনের নিরাপত্তার জন্য দুইজন সশস্ত্র আনসার ও দুইজন সাধারণ আনসার সদস্য মোতায়েন থাকবে।

উল্লেখ্য,গত বুধবার (০২ সেপ্টেম্বর) রাতে সরকারি বাসভবনের ভেনটিলেটর ভেঙে বাসায় ঢুকে ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ইউএনও ও তার বাবাকে হাতুড়ি দিয়ে জোরালো আঘাত করে মারাত্মকভাবে আহত করা হয়। এ কারণে দেশের সব ইউএনওদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

খানসামায় ইউএনও’র বাসভবনে আনসার মোতায়েন

প্রকাশিত : ০৬:৩৩:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০